নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার থেকে কলকাতা মেডিক্যাল কলেজের আউটডোর পরিষেবা বন্ধ করে দেওয়া হল। প্রশাসনিক নির্দেশ অনুযায়ী ফিভার ক্লিনিক ছাড়া বাকি সমস্ত আউটডোর পরিষেবা বন্ধ থাকবে এখানে। জ্বর শ্বাসকষ্টের রোগী এবং করোনা রোগী বাদে অন্য সমস্ত রোগী ভর্তি বন্ধ করা হয়েছে রবিবার থেকেই।
রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশীষ ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল এই পরিষেবা। মেডিক্যাল কলেজে যারা নিয়মিত চিকিৎসা করান তাদের আপাতত ন্যাশানাল মেডিক্যালে অথবা আরজি করে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মেডিক্যাল কলেজকে সম্পূর্ণ কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে। ফলে এখানে অন্য রোগীরা এলে তা তাদের জন্য বিপজ্জনক হতে পারে। এই কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। তবে কোনো রোগী জ্বর-সর্দি বা শ্বাসকষ্ট নিয়ে এলে তার চিকিৎসা হবে। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এইচআইভি রোগীদের অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপির পরিষেবা চালু থাকবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

