পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেনের সংখ্যা বাড়ানো হবে, জানালো রেল

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসকে রুখতে জারি লকডাউনের  কারণে নিজের রাজ্য থেকে ভিনরাজ্যে গিয়ে আটকে পড়েছেন বহু মানুষ। সেই সব পরিযায়ী শ্রমিক , পর্যটক ও অন্যান্যদের নিজেদের রাজ্যে ফেরাতে এবার পূর্ণশক্তি নিয়ে পরিষেবা দিতে চায় ভারতীয় রেল। ভারতীয় রেল সোমবার সিদ্ধান্ত নিয়েছে যে এতদিন যেখানে “শ্রমিক স্পেশাল” ট্রেনগুলিতে ১,২০০ জনকেই সর্বাধিক যাত্রী হিসাবে বহন করা হচ্ছিল, বর্তমানে তার পরিবর্তে প্রায় ১,৭০০ জন যাত্রীকে বহন করবে ওই বিশেষ ট্রেনগুলো। সাম্প্রতিক যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, বিভিন্ন রাজ্য সরকারের অনুরোধ মেনে চূড়ান্ত গন্তব্য ছাড়াও ওই ট্রেনগুলি যাত্রাপথে পড়া বিভিন্ন রাজ্যে তিনটি স্টেশনে থামবে। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, ট্রেনের বহন সক্ষমতা ট্রেনে স্লিপার বার্থের সংখ্যার সমান হওয়া উচিত।

 “শ্রমিক স্পেশাল” ট্রেনগুলির প্রতিটি কোচে ৭২ জন যাত্রী বহন করতে পারবে এবং এরকম মোট ২৪টি কোচ রয়েছে সেখানে। বর্তমানে সোশ্যাল ডিস্ট্যান্সের কারণে এই ট্রেনগুলির প্রতিটি কোচে সর্বাধিক ৫৪ জন যাত্রী নিয়ে যাতায়াত চলছে। এখনও পর্যন্ত, ১ মে থেকে গত কয়েকদিনে ভারতীয় রেল ৫ লক্ষেরও বেশি যাত্রী বহন করেছে। তবে কেন্দ্রের তরফে যাত্রী বহনের সাথে সামঞ্জস্য রেখে রেলের কোচ সংখ্যা বাড়ানো হবে এবং প্রতি কোচে ৫৪জনের বেশী যাত্রী নেওয়া হবেনা।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube