নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে বিশেষ নির্দেশাবলি দিয়ে রাজ্য গুলিকে চিঠি কেন্দ্রের। চিকিৎসক, নার্স, সাফাইকর্মী, অ্যাম্বুলেন্সের আন্তঃরাজ্য গতিবিধি সহজ করতে হবে রাজ্য প্রশাসনগুলিকে। সত্বর এই ব্যবস্থা করার নির্দেশ কেন্দ্রের।
স্বাস্থ্যকর্মীরা জরুরি পরিষেবার অন্তর্গত। বর্তমানে করোনা প্রতিরোধে তাদের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। এমন অবস্থায় তাদের কাজে বাধা সৃষ্টি করলে সামগ্রিক ভাবে করোনা সংক্রমণ রোখার কাজ আরও কঠিন হয়ে উঠবে। ইতিমধ্যেই স্বাস্থ্যকর্মীদের গতিবিধিতে নিষেধাজ্ঞা জারি হওয়ায়, এবং প্রতিবেশী রাজ্যগুলিকে বাধা দিয়ে রাজ্যের সীমান্ত বন্ধ করে দেয় দিল্লি। এরফলে রাজধানী ও তার পার্শ্ববর্তী এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা বেশ সমস্যায় পড়ে। স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা এই চিঠিতে লেখেন, বর্তমান পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাজ মসৃণ করা আমাদের দায়িত্ব। মানুষের প্রাণ রক্ষার্থে তাদের সাহায্য করা আমাদের মৌলিক কর্তব্য। সমস্ত রাজ্যগুলিকে ক্লিনিক, নার্সিংহোম গুলিও চালু রাখার কথা বলা হয়েছে এই চিঠিতে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

