আপাতত স্থিতিশীল মনমোহন সিং, রয়েছেন পর্যবেক্ষণে

নিউজটাইম ওয়েবডেস্ক : বর্তমানে স্থিতিশীল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা। রবিবার রাতে বুকে ব্যাথা নিয়ে দিল্লি এইমসে ভর্তি হন তিনি। হাসপাতাল সুত্রের খবর, আপাতত অনেকখানি সুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে এখন বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষনেই রাখা হয়েছে তাঁকে। 

রবিবার রাত ৯ টার দিকে এইমসের কার্ডিও-থোরাসিক বিভাগে ভর্তি করা হয় মনমোহনকে। হৃদরোগ জনিত কারনে নতুন ওষুধ খাওয়ায় তার থেকে পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হয়ে। যার জেরে এদিন রাতে জ্বর আসে প্রাক্তন প্রধানমন্ত্রীর। তাঁর চিকিৎসার স্বার্থে প্রখ্যাত হৃদবিশেষজ্ঞ ড: নীতিশ নায়েকের তত্ত্বাবধানে একটি মেডিকেল টিম গঠন করা হয়। সেই টিমে থাকা বিশিষ্ট চিকিৎসকরা তাঁর চিকিৎসার কাজে নিযুক্ত রয়েছেন। এবিষয়ে ডঃ নীতীশ নায়েক বলেন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রীর শরীরে আই ধরনের উপসর্গ গুলি দেখা দেয়। আর অন্য কোন শারীরিক সমস্যা তাঁর নেই। তবে সোমবার চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে ৮৭ বছর বয়সী মনমোহন সিং একেবারেই সুস্থ রয়েছেন। 

প্রসঙ্গত, বয়স প্রায় ৯০ এর দোরগোড়ায় এলেও এখনও সেভাবে বার্ধক্যজনিত রোগের মুখে পড়তে হয়নি মনমোহনকে। তবে ২০০৯ সালে এই এইমস হাসপাতালেই তাঁর বাইপাস সার্জারি করা হয়। তারপর তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু ররবিবার হঠাৎ করে তাঁর অসুস্থতায় নতুন করে শুরু হয় উদ্বেগ। তবে বর্তমানে তাঁর সুস্থতার খবর পেয়ে অনেকখানি চিন্তামুক্ত সকলে। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube