নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে চলছে লকডাউন। যার জেরে জরুরি পণ্য ও পরিষেবা ছাড়া বন্ধ প্রায় সবকিছুই। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের অর্থনীতি। কাজ বন্ধ থাকায় ফুরিয়ে আসছে বহু মানুষেরই জমানো টাকা। পেটে টান পড়লেও বাড়ির বাইরে গিয়ে কাজ করার কোন উপায় নেই। আর এই মুহূর্তে যদি রাস্তার ওপর টাকা ছড়িয়ে থাকে!
কী বিশ্বাস হচ্ছেনা তো? হ্যাঁ এমনই অবিশ্বাস্যকর ঘটনা ঘটল মধ্যপ্রদেশের ছএপুরে। ইচ্ছাকৃত ভাবেই রাস্তার মধ্যে রাতের অন্ধকারে বেশ অনেকগুলি কুড়ি টাকার নোট ছড়িয়ে দিয়েছে কেউ। যদিও করোনা আতঙ্কের মধ্য়ে সেই নোটগুলি ছুঁয়ে পর্যন্ত দেখেননি এলাকাবাসী। তবে রাস্তায় এভাবে টাকা পড়ে থাকার ঘটনায় বেশ খানিকটা চিন্তায় পড়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। এলাকাতেও ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ সুত্রের খবর, ছত্রপুর খুব ছোট একটি শহর। এখনও পর্যন্ত সেখানে কোন করোনা আক্রান্তের হদিশ না মেলায় শহরটিক গ্রিন জোন হিসাবেই চিহ্নিত করা হয়েছে। ফলে সেখানে লকডাউন পরিস্থিতি অনেকটাই শিথিল। দোকানপাট বাজার সমস্ত কিছুই সেখানে খোলা হচ্ছে। তবে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছে এইসমস্ত কাজকর্ম। এহেন পরিস্থিতিতে গত শনিবার রাস্তায় বেশ অনেকগুলি ২০ টাকার নোট পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথম দিকে কিছুটা থতমত খেয়ে গেলেও পরে অনেকেই আশঙ্কা করেন, করেনা সংক্রমণ ছড়াতে কোউ বা কারা এই ঘটনা ইচ্ছাকৃত ভাবে ঘটিয়েছেন। সাথে সাথেই হরপালপুর থানায় খবর দেওয়া হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান পুলিশকর্তারা। ইতিমধ্য়েই ওই নোটগুলির সংস্পর্শে আসা মোট ৬ জনকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরার স্বার্থে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ আধিকারিকের।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

