প্রাক্তন প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় রাজনৈতিক মহল

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রাক্তন প্রধানমন্ত্রীর এই অসুস্থতায় উত্‍কন্ঠা প্রকাশ করেছেন ভারতের বিভিন্ন দলের রাজনীতিবিদরা। ট্যুইট করে তাঁরা মনমোহন সিং-এর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ট্যুইটে বলেন, ‘ড. মনমোহন সিং-জীর স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তায় আছি। আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সারা দেশ তাঁর জন্যে প্রার্থনা করছে।’

 

ট্যুইট করা হয়েছে কংগ্রেসের তরফে থেকেও 

কংগ্রেস নেতা শশী থারুরও ট্যুইট করেন প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর আরোগ্যবার্তা।

বাদ গেলেন না জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা এবং শিব সেনা নেতা আদিত্য ঠাকরেও

 

প্রসঙ্গত,দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁকে হাসপাতালের কার্ডিও – থোরাসিক বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। 

২০০৯ সালের জানুয়ারিতে এইমসেই প্রাক্তন প্রধানমন্ত্রীর সফল বাইপাস সার্জারি হয়েছিল। বর্তমানে তাঁর বয়স ৮৭ বছর।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, সন্ধের পর তাঁকে হাসপাতালে আনা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল। 

দীর্ঘদিন হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন মনমোহন সিং। সেজন্য নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হয় তাঁকে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube