লকডাউনের মধ্য়েই কেন্দ্রের ছাড়পত্র, দেশজুড়ে খুলছে সিবিএসই-র ৩০০০ স্কুল

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে শুরু হয়েছে লকডাউন। বর্তমানে দেশজুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। এই পরিস্থিতিতে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর অধীনে থাকা ৩০০০ স্কুল খোলার অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 

করোনার জেরে অন্যান্য বোর্ডের মতোই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সিবিএসই বোর্ডের। সেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্যই খোলা হচ্ছে এই স্কুল গুলিকে। এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল বলেন, পরীক্ষার খাতা দেখার কেন্দ্র হিসেবে দেশজুড়ে ৩,০০০ স্কুল খোলা হচ্ছে। শিক্ষকদের কাছে সেই সমস্ত সেন্টার গুলি থেকে ১.৫ কোটিরও বেশি উত্তরপত্র মূল্যায়নের জন্য পাঠানো হবে। ৫০ দিনের মধ্যে এই উত্তরপত্র দেখার প্রক্রিয়া শেষ করতে হবে বলেও এদিন জানান পোখরিওয়াল।

তবে শুধুমাত্র ৩০০০ স্কুলই নয়, তার পাশাপাশি ১৬টি আঞ্চলিক দফতর খোলারও অনুমতি দিয়েছে কেন্দ্র। তবে এই সমস্ত দফতরে কাজ করতে অবশ্যই কোভিড-১৯ গাইডলাইন মেনে চলতে হবে কর্মীদের। 

গত শুক্রবার পোখরিওয়াল ঘোষণা করেন, করোনার ফলে লকডাউনের জেরে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির বেশ কিছু পরীক্ষা স্থগিত রাখা হয়। যা গত ১৯ থেকে ৩১ মার্চের মধ্যে হওয়ার কথা ছিল। সেগুলি নেওয়া হবে ১-১৫ জুলাই। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube