নিউজটাইম ওয়েবডেস্ক : সপ্তাহের শুরুতেই বড়সড় ধাক্কা। এখনও পর্যন্ত দেশে একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের পরিসংখ্যান দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সরকারি পরিসংখ্য়ান মতে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের নতুন শিকার হয়েছেন ৪,২১৩ জন রোগী এবং মারা গেছেন ৯৭ জন। এর আগে, একদিনে একসঙ্গে এতজন কোভিড- ১৯ এর কবলে পড়েননি। সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে বড় সংক্রামক ব্যাধির হামলায় নাজেহাল ভারতও। এখনও পর্যন্ত গোটা দেশে কোভিড- ১৯ রোগের কবলে পড়েছেন মোট ৬৭,১০০ জন, ওই রোগের সঙ্গে যুঝতে না পেরে মারা গেছে মোট ২,২০৬ জন। তবে দেশে করোনা আক্রান্ত যেমন বাড়ছে তেমনই বাড়ছে ওই রোগ থেকে পুনরুদ্ধারের হারও। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, যেখানে গত রবিবার দেশে সেরে ওঠা রোগী ছিল ২৬.৫৯ শতাংশ, সেখানে তা এখন বেড়ে হয়েছে ৩১.১৪ শতাংশ।
করোনা ভাইরাসের প্রকোপ কম করতেই দেশে লকডাউন জারি করা রয়েছে। এরই মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, মঙ্গলবার থেকেই দেশে ধীরে ধীরে নিয়ন্ত্রিত মাত্রায় যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করার; এর জন্যে ট্রেনের টিকিটের অনলাইন বুকিং আজ (সোমবার) থেকেই শুরু হয়েছে। দেশ জুড়ে লকডাউন জারি থাকা সত্ত্বেও মূল ছন্দে ফেরার চেষ্টাতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

