কবে থেকে চলবে বিমান? স্পষ্ট করল কেন্দ্র

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন থেকেই বন্ধ রয়েছে  বিমান পরিষেবা। তার পরেও ফের দুদফায় লকডাউন বর্ধিত করা হয়। বর্তমানে দেশজুড়ে তৃতীয় দফায় লকডাউন চলছে। এই পরিস্থিতিতে বিমান পরিষেবা ঠিক কবে থেকে সচল হচ্ছে সেবিষয়ে এক বিশেষ ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রী হরদীপ সিং পুরী। তাঁর কথায়, আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু হতে পারে। 

রবিবার হরদীপ সিং পুরী জানান, আগামী ১৫ মে-এর আগেই দেশজুড়ে বিমান চলাচল শুরু হতে পারে। তবে সংক্রমনের পরিসংখ্যান খতিয়ে দেখে তবেই পরিষেবা চালু করা হবে। তিনি আরও বলেন, “গ্রীন জোনের মধ্যে বিমান চলাচল চালু করা সহজ। কিন্তু বেশিরভাগ বড় শহর গুলি এখন রেড জোন। এটাই চিন্তার বিষয়।” বড় শহরগুলিকে বাদ দিয়ে যে বিমান পরিষেবা চালু করার যে কোন প্রয়োজন নেই তাও এদিন মনে করিয়ে দেন তিনি।

তবে রেড জোনগুলিতে বিমান চলাচল চালু করা সম্ভব কিনা সেবিষে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান পুরী। তবে খুব শীঘ্রই সব দিক বিবেচনা করে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। সুত্রের খবর, কেন্দ্রের তরফে কিছুদিনের মধ্যেই বিমানসংস্থা গুলির কাছে গাইডলাইন পাঠানো হতে পারে। বিমান চলাচলের ক্ষেত্রে ঠিক কী কী বিধিনিষেধ মেনে চলতে হবে, সেগুলিই গাইডলাইনে জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আগামী ১৫ মে থেকে অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু হচ্ছে কিনা তার দিকেই এখন তাকিয়ে বহু পর্যটক।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube