লকডাউনের মধ্যেই কী মাধ্যমিকের ফলপ্রকাশ! কী বলছে পর্ষদ?

নিউজটাইম ওয়েবডেস্ক :  করোনার জেরে গত ২৫ মার্চ থেকে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সবকিছুই যেন ওলটপালট হয়ে গিয়েছে। সব ক্ষেত্রেই যেন তাল  কেটেছে। কবে ফের সবকিছু ছন্দে ফিরবে, সেবিষয়ে এখুনই কিছু বলা যাচ্ছেনা। এরই মধ্যে ফের নতুন করে মাধ্যমিকের ফল প্রকাশের তোড়জোড় শুরু করল মধ্যশিক্ষা পর্ষদ। 

সাধারণত মে মাসের শেষের দিকেই মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যায়। কিন্তু এবারের পরিস্থিতি অনুযায়ী তা আদৌ সম্ভব হবে কিনা সেটাই এখন প্রশ্ন। তবে জানা গিয়েছে, মাধ্যমিকের ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করে দিয়েছে কোচবিহার, দুই দিনাজপুর, আলিপুরদুয়ারের মতো জেলাগুলি। পর্ষদ ইতিমধ্যেই সেখানকার প্রধান পরীক্ষকদের কাছ থেকে নম্বর সংগ্রহের করতে শুরু করেছে। আজ প্রায় ৬ লক্ষ নম্বর জমাও পড়েছে। 

লকডাউনের জেরে প্রধান পরীক্ষকদের থেকে খাতা সংগ্রহ করতে পারছিলনা পর্ষদ। কিন্তু এবার আর দেরি না করেই নম্বর সংগ্রহের কাজ সুরু করা হয়েছে। মনে করা হচ্ছে এই নম্বর সংগ্রহ করা হলেও ফল প্রকাশ প্রক্রিয়া অনেকটা এগিয়ে যাবে। তাই সোমবার দক্ষিনবঙ্গের বেশ কয়েকটি জেলায় নম্বর সংগ্রহ করা হবে বলে জানিয়েছে পর্যদ। তবে রেড জোন ও কনটেইনমেন্ট জোন গুলিতে খাতা দেখা হয়ে গেলেও তা পর্ষদে পৌঁছনোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছর ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস এড়াতে মধ্যশিক্ষা পর্ষদের তরফে যথেষ্ট কড়াকড়ি ব্যবস্থাও নেওয়া হয়েছিল। রাজ্যের মোট ৪২টি ব্লকে পরীক্ষা চলাকালীন বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। কিন্তু করোনার জেরে ফল প্রকাশের ক্ষেত্রে দেখা দিচ্ছে নানান সমস্যা। 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube