মাতৃদিবসে মায়েদের শুভেচ্ছা জানিয়ে একাধিক প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউজটাইম ওয়েবডেস্ক : মে মাসের দ্বিতীয় রবিবার দেশজুড়ে পালিত হয় মাতৃ দিবস। আর এই বিশেষ দিনে রাজ্যের সকল মাকে শুভেচ্ছা জানালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একইসাথে মায়েদের প্রতি শ্রদ্ধার উদ্দেশ্য়ে ঠিক কী কী সরকারি পদক্ষেপ নেওয়া হয়েছে তাও এদিন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। রবিবার ট্যুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, রাজ্যে মায়েদের নামে তৈরি করা হয়েছে সংগ্রহশালা ও উড়ালপুল। তবে এখানেই শেষ নয়, মায়েদের সুবিধার্থে একাধিক প্রকল্পও তৈরির কথাও এদিন জানান মমতা। 

রবিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে দুটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রথম ট্যুইটে তিনি লেখেন, “আজকের এই পবিত্র দিনে সকল মায়েদের জানাই শুভেচ্ছা। তাঁদের সেলাম জানাতে আমরা মায়েদের নামে উড়ালপুল (মা ফ্লাইওভার), জাদুঘর (মাদার ওয়্যাক্স মিউজিয়াম) তৈরি করেছি। এমনকী, শ্লোগানও তৈরি করেছি তাঁদের নামে, মা-মাটি-মানুষ।সকলে মাকেই আমি আমরা নিজের মায়ের মতোই শ্রদ্ধা করি।” 

প্রথম ট্যুইটটি করার কিছুক্ষনের মধ্যেই আরও একটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন, “আমরা মায়েদের কল্যাণের কথা ভেবে একাধিক প্রকল্প শুরু করেছি। যেমন-মাদার এন্ড চাইল্ড হাব, মাতৃযান পরিষেবা, মহিলাদের পরিবারের প্রধান হিসেবে গণ্য করে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড বানানো হয়েছে। এমনকী, মাতৃত্বকালীন সরকারি মহিলা কর্মীদের জন্য ৭৩১ দিনের ছুটির ব্যবস্থা করা হয়েছে।” সরকারের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন রাজ্যবাসী।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube