নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩,৩২০ জনের শরীরে বাসা বাঁধলো করোনা ভাইরাস । সব মিলিয়ে ভারতে এখন করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৬০,০০০ পেরিয়ে গেছে। গত একদিনের মধ্যেই অত্যন্ত সংক্রামক ওই রোগে আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে। সারা দেশে মারা গেছে মোট ২০০০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত ৬২,৯৩৯ জন। তবে চিকিৎসা সহায়তায় সুস্থও হয়েছেন বেশ কিছু মানুষ, মোট সুস্থতার সংখ্যা ১৯,৩৫৭। তবে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে করোনা ভাইরাসের কবলে পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ও বেড়েছে।
বাংলায় করোনাভাইরাসে মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বাংলায় করোনায় মৃতের সংখ্য়া ১০০ ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে ১০৮ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। এই মুহূর্তে পজিটিভ কেসের সংখ্য়া ১২৪৩। মোট করোনা আক্রান্তের সংখ্য়া ১৭৮৬। রাজ্য়ে করোনামুক্ত হয়েছেন ৩৭২ জন, নবান্নে শনিবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্য়োপাধ্য়ায়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

