নিউজটাইম ওয়েবডেস্ক : দিন কয়েক আগে উত্তর সিকিমের নাকুলায় চিনা ও ভারতীয় দুই সেনার মুখোমুখি সংঘর্ষ হয়। যার জেরে উভয় পক্ষের সৈনরাই আহত হয়েছেন বলে জানা যায়। সেনাবাহিনী সুত্রের খবর, নিয়মমাফিক টহলদারির সময় দু’পক্ষ সেনার বিতণ্ডা শুরু হয়, তবে স্থানীয় স্তরেই বিষয়টি সমাধান করা সম্ভব হয়।
সেনাবাহিনী সুত্রে এদিন আরও জানা যায়, “উত্তর সিকিমে ভারতায় ও চিনা সেনাদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে উভয় পক্ষ৭ের আক্রমণাত্মক আচরণের জেরে কমবেশি জখম হয়েছেন কয়েক জন।” তবে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি একেবারে ঠান্ডা বলে জানা গিয়েছে স্থানীয় সুত্রে। যদিও কিছুক্ষণ ধরে দুই সেনার ‘ফেস অফ’ চলার বিষয় ছাড়া বিস্তারিত কোন তথ্য ভারতীয় সেনা সুত্রে জানানো হয়নি। মাঝে মধ্যেই এই ধরনের অস্থায়ী এবং স্বল্পমেয়াদি ‘ফেস অফ’-এর ঘটনা ঘটতে থাকে বলে সেনা সুত্রের দাবি। সেক্ষেত্রে প্রোটোকল মেনে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যায়। দীর্ঘদিন পরে এই ধরনের অপ্রিতিকর পরিস্থিতি ফের তৈরি হল বলেও জানানো হয়। তবে বিশেষজ্ঞদের কথায়, মুগুথাং এবং নাকু লার মধ্যে এই এলাকা সে ভাবে বিতর্কিত নয়। আর আগে ২০১৭ সালে ভুটানের এই বিতর্কিত জায়গাকে নিজেদের বলে দাবি করায় ৭০ দিন ধরে ভারত-চিন সেনার সংঘাত চলতে থাকে। আই ৭০ দিন টানা মুখোমুখো দাঁড়িয়ে থাকে দুই দেশের সেনারা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেজিংয়ে গিয়ে শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেন। অবশেষে বরফ গলায় ওই জায়গা থেকে সেনা তুলে নেয় চিন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

