‘ওয়ার্ক-ফ্রম-হোম’ করার জন্য বিশেষ সুবিধে নিয়ে এল জিও

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাসের কারণে ঘরে বসে কাজ করতে হচ্ছে সবাইকে। বাড়ি থেকে কাজ করতে চাই একটি ভালো ইন্টারনেট কানেকশন ও অনেক ডেটা। এই কথা মাথায় রেখেই ২৩৯৯ টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল জিও। এই প্ল্যানে প্রতিদিন ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে ৩৬৫ দিন ভ্যালিডিটি। ২৩৯৯ টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গেই “ওয়ার্ক ফ্রম-হোম” অ্যাডি-অন প্যাক নিয়ে এসেছে মুম্বাইয়ের কোম্পানিটি। ১৫১ টাকা, ২০১ টাকা ও ২৫১ টাকার এই প্ল্যানগুলিতে অতিরিক্ত ৫০জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করা যাবে।

২৩৯৯ টাকা প্রিপেড প্ল্যান

২৩৯৯ টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল ও এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। ফেব্রুয়ারিতে ২১২১ টাকা প্ল্যান নিয়ে এসেছিল সংস্থাটি। সেই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটার সঙ্গেই ৩৩৬ দিন বৈধতা দিচ্ছিল জিও।

১৫১ টাকা, ২০১ টাকা ও ২৫১ টাকা অ্যাড-অন প্যাক

২৩৯৯ টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গেই ১৫১ টাকা, ২০১ টাকা ও ২৫১ টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে জিও। ১৫১ টাকা প্ল্যানে ৩০জিবি অতিরিক্ত ডেটা, ২০১ টাকা প্ল্যানে ৪০জিবি অতিরিক্ত ডেটা ও ২৫১ টাকা প্ল্যানে ৫০জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। দিনের ডেটা প্যাক শেষ হয়ে যাওয়ার পরেও হাই স্পিড ইন্টারনেট ব্যবহারে এই প্ল্যানগুলি কাজে লাগবে। অ্যাড-অন প্যাকের আলাদা ভ্যালিডিটি থাকছে। গ্রাহকের চলতি প্ল্যান যতদিন বৈধ থাকছে সেই সময়ের মধ্যে এই অয়াড-অন প্যাকের অতিরিক্ত ডেটা ব্যবহার করা যাবে।

এছাড়াও ১১ টাকা, ২১ টাকা, ৩১ টাকা, ৫১ টাকা ও ১০১ টাকা অ্যাড-অন প্যাক আগের মতোই সুবিধা দেবে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube