এয়ার ইন্ডিয়ার বিমান চালকের শরীরে মিলল কোভিড পজিটিভ

নিউজটাইম ওয়েবডেস্ক : এয়ার ইন্ডিয়ার  বিমানের পাঁচ চালক, এক টেকনিশিয়ান ও এক ইঞ্জিনিয়ারের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে বলে এয়ার ইন্ডিয়ার এক সূত্র থেকে জানা গেছে। ৭৭ জন বিমান চালকের শরীরে শনিবার করোনার পরীক্ষা করানো হয়।আরও জানা গিয়েছে সংক্রমিত বিমান চালকদের কারও শরীরেই কোনও লক্ষণ নেই। তাঁদের সকলকে নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এই পাঁচজন বিমান চালকই বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান চালাতেন। ২০ এপ্রিলের পরে তাঁদের মধ্যে কেউই বিমান চালাননি। 
এয়ার ইন্ডিয়ার বিমানে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। ইতালি ও ইরানের মতো দেশ, যেখানে সংক্রমণের হার অত্যন্ত বেশি, সেখান থেকেও আনা হচ্ছে আটকে পড়া ভারতীয়দের।

উপসাগরীয় যুদ্ধের পর এত জনকে উদ্ধার করার ঘটনা এই প্রথম। এই কাজে নিযুক্ত প্রথম বিমানটি ৩২৬ জন ভারতীয়কে নিয়ে লন্ডন থেকে দেশ ফিরবে রবিবার।

সব মিলিয়ে ৬৪টি উড়ানে বিদেশ আটকে থাকা ১৫,০০০ ভারতীয়কে দেশে ফেরানো হবে।

করোনা সঙ্কটের সঙ্গে প্রথম সারিতে থেকে যুদ্ধ চালাচ্ছেন‌ যে কোভিড-১৯ যোদ্ধারা তাঁদের মধ্যে নবতম সংযোজন হিসেবে এই চালকদের শরীরে ধরা পড়ল সংক্রমণ।

প্রায় ১০০ স্বাস্থ্যকর্মীর শরীরে ইতিমধ্যেই করোনা সংক্রমণ ধরা পড়েছে। তার মধ্যে দিল্লি ও মুম্বইয়ের সংখ্যা বেশি।

পাশাপাশি ৫০০-র বেশি নিরাপত্তা কর্মীর শরীরেও কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ২৫০ জন সিআরপিএফে রয়েছেন। এছাড়া ২০০ জন বিএসএফ কর্মী। এঁদের মধ্যে সংখ্যাগুরুই দিল্লির সঙ্গে সম্পর্কযুক্ত। 
দু’জন বিএসএফ জওয়ান ও দিল্লি পুলিশের এক কর্মী গত সপ্তাহে রাজধানীতে প্রয়াত হন করোনা-আক্রান্ত হয়ে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube