কবে অবসর নিচ্ছেন? নিজের মুখেই জানালেন রোহিত শর্মা

নিউজটাইম ওয়েবডেস্ক : আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি। এবার ক্রিকেট মাঠ থেকে নিজের বিদায় নেওয়ার কথা জানিয়ে দিলেন রোহিত শর্মা। আর মাত্র চার বছরের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন বলেই এদিন ইঙ্গিত দিলেন টিম হিটম্যান।

চলতি বছর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর চলাকালীনই একটি ফরম্যাট থেকে অবসর  নেওয়ার কথা জানান বিরাট। এবং পরে ধীরে ধীরে বাকি ফরম্যাট থেকেও সরে আসার কথা জানিয়েছেন। এরপরেই সেই তালিকায় নাম লেখালেন রোহিত শর্মা। লকডাউনের জেরে গৃহবন্দি সমস্ত ক্রিকেট তারকারা। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের সাথে ফেসবুকে লাইভ চ্যাটে করেন রোহিত। সেখানেই তিনি জানান ৩৮-৩৯ বছর বয়সের আগেই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। রোহিতের কথায়, ক্রিকেটের গুরুত্ব তাঁর কাছে অনেকখানি। কিন্তু তাঁর থেকেও বেশি গুরুত্ব রয়েছে নিজের পরিবারের। তিনি আরও বলেন, “ভারতে ক্রিকেটাররা এটা শুনতে শুনতে বড় হয় যে, ক্রিকেটই জীবন। কিন্তু পরিবারও অত্যন্ত জরুরি। সাধারণত একজন ক্রিকেটার যতদিনে অবসর নেয়, ততদিনে তাঁর বয়স ৩৮-৩৯ বছর হয়ে যায়। আমি জানি না ঠিক কবে অবসর নেব। তবে এটা জানি যে ওই বয়সের আগেই অবসর নেব। এটা বোঝানো খুব কঠিন যখন আমরা ক্রিকেট খেলতে বাইরে থাকি, তখন পরিবারকে কতটা মিস করি।”

সদ্যই ৩৩-এ পা দিয়েছেন টিম ইন্ডিয়ার ‘হিটম্যান’ রোহিত শর্মা। সুতরাং তিনি যদি ৩৮-৩৯ বছরের আগেই অবসর নেন, তাহলে তাঁর হাতে এখন সময় মাত্র ৩-৪ বছর। তার পরেই নীল জার্সি হয়তো আর গায়ে তুলতে দেখা যাবেনা তাঁকে। রোহিতের এই অবসর ভারতীয় ক্রিকেটে যে এক শূন্যতার সৃষ্টি করবে, তা আর বলার অপেক্ষা রাখেনা। 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube