নিউজটাইম ওয়েবডেস্ক : বিখ্যাত টেনিস তারকা নোভাক জোকোভিচ এবার স্পেন সরকারের আরোপিত আইসোলেশনের নিয়ম ভঙ্গ করে টেনিস কোর্টে হাজির হয়েছেন বলে অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়ায়। জোকোভিচ তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন যেখানে তাঁকে অন্য এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সাথে টেনিস খেলতে দেখা যায়।
স্পেনের মারবেলা অঞ্চলে যেখানে বর্তমানে এই তারকা রয়েছেন, সাখানেই এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। এই ভিডিওটি তিনি নিজে করেন, এবং এর সাথে তিনি লেখেন, “আমি ক্লে কোর্টে খেলতে পেরে ভীষণ খুশি, অল্প সময়ের জন্য।“
সোমবার থেকে স্পেনে সরকারি ভাবে নিষেধাজ্ঞায় কিছু ছাড় দেওয়া হয়। করোনা মহামারীর জেরে গত মার্চ মাসের মাঝামাঝি থেকে জারি হয় নিষেধাজ্ঞা। এর মধ্যে অ্যাথলিটদেরও তাদের অনুশীলনের জন্য ছাড় দেয় স্পেন সরকার।
অনুশীলনে ছাড় থাকলেও ক্রীড়া সংস্থা গুলিকে কোনো রকম ছাড় দেওয়া হয়নি। দেশের বেশিরভাগ সমস্ত ক্রীড়া সংস্থা বন্ধ থাকবে আগামী সপ্তাহ পর্যন্ত। শুধুমাত্র ফুটবলের মত টিম স্পোর্টসের ক্ষেত্রে প্র্যাকটিসের জন্য খোলা যাবে ট্রেনিং সেন্টার। কিন্তু নিষেধাজ্ঞা সত্বেও এই সাইবেরিয়ান টেনিস তারকা কেমন করে টেনিস কোর্টে উপস্থিত হলেন তাই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
স্পেন টেনিস ফেডারেশনের তরফ থেকে জানানো হয়, পেশাদারী টেনিসের ক্ষেত্রে প্লেয়াররা একা বা একজন কোচের সাথে অনুশীলন চালাতে পারেন। তবে তা কোনো টেনিস কোর্টের মধ্যে না। কোনো রুদ্ধদ্বারে করতে হবে অনুশীলন। তার সাথে এও জানানো হয়, ফেডারেশনের তরফ থেকে একটি গাইডলাইন প্রকাশ করা হবে যাতে অনুশীলনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মাবলী জানিয়ে দেওয়া হবে। জোকোভিচের এই বিতর্কের ব্যপারে ফেডারেশনকে প্রশ্ন করলে তার কোনোও জবাব দেননি তারা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

