প্রথম ভারতীয় হিসেবে ‘হার্ট অ্যাওয়ার্ড’ পেলেন সানিয়া, করোনা যুদ্ধে দান পুরষ্কারের অর্থ

নিউজটাইম ওয়েবডেস্ক :  করোনা আবহে বন্ধ সমস্ত স্তরের খেলা। কবে আবার ফের সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরবে, সেবিষয়ে এখনই কিছু বলা যাচ্ছেনা। এই পরিস্থিতে প্রথম টেনিস তারকা হিসাবে ফেড কাপের ‘হার্ট অ্যাওয়ার্ড’ জিতলেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা। এই পুরষ্কার পাওয়ার পরেই তা সমর্থকদের উদ্দেশ্য়ে উৎসর্গ করেন সানিয়া। একইসাথে তাঁর রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে তুলে দেন পুরষ্কার বাবদ প্রাপ্ত টাকা।

মাতৃত্বকালীন অবসর কাটিয়ে চার বছর পর কোর্টে ফিরে ফেড কাপে অনবদ্য অবদান রাখেন সানিয়া মির্জা। যার ফলে সোমবার হার্ট অ্যাওয়ার্ড জেতেন হায়দরাবাদী সুন্দরী। তারকাদের মধ্যে থেকে কে বিজয়ী হবেন, তা অনলাইন ভোটের মাধ্যমেই মনোনীত করা হয়। সেখানে মোট ভোট পড়ে ১৬ হাজার ৯৮৫টি। তার মধ্যে দশ হাজারের বেশি ভোট পেয়ে এশিয়া-ওশিয়ানিয়া অঞ্চলের হয়ে এই পুরস্কার জেতেন সানিয়া। এই অনলাইন ভোটিং শুরু হয় গত ১ মে থেকে। এক সপ্তাহ ধরে চলে ভোটদান পর্ব। অবশেষে ফেড কাপের তরফে বিজয়ী হিসেবে সানিয়ার নাম ঘোষণা করা হয়। 

পুরষ্কার পাওয়ার পর এদিন সানিয়া বলেন, “প্রথম ভারতীয় হিসেবে ফেড কাপ হার্ট পুরস্কার জেতা আমার কাছে সন্মানের। আমি এই পুরস্কার গোটা দেশ এবং আমার সমস্ত ভক্তদের জন্য উৎসর্গ করছি। আমাকে ভোট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি আগামীদিনে দেশকে আরও সন্মান এনে দিতে পারব।”

২০১৮ সালে পুত্র সন্তানের জন্ম দেন সানিয়া। তার চার বছর পর চলতি বছরের জানুয়ারিতে ফেড কাপে প্রত্যাবর্তন করেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা। ফেড কাপের ‘হার্ট অ্যাওয়ার্ড’-এর মূল্য ২ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় দেড় লক্ষ টাকার কিছু বেশি)। প্রাপ্র সেই অর্থ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করার কথা ঘোষণা করেন। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube