অস্বস্তিকর আবহাওয়া থেকে নিস্তার কবে? কি বলছে আবহাওয়া দফতর?

নিউজটাইম ওয়েবডেস্ক : দক্ষিণ-পশ্চিমের জলীয়বাষ্প পূর্ণ বাতাসে ভর করেই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। অন্যদিকে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। এর সঙ্গে পূবালী গরম হওয়ার সংঘাতে ঝড়-বৃষ্টি হবে আগামী চার দিন। মঙ্গল বুধবারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি।

কলকাতায় আজ সকালে পরিষ্কার ওপরে আংশিক মেঘলা আকাশ। বিকেলের দিকে হালকা ঝড়-বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি না হলে আদ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে।

কলকাতায় রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের ডিগ্রি উপরে উঠল । আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪১ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি কলকাতায়।

আজ রবিবার উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে বিকেল বা সন্ধ্যের দিকে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আগামীকাল সোমবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে তো বটেই রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গল ও বুধবার এ। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড় বইবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামেও। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবারেও ঝড়-বৃষ্টি এমনকি কালবৈশাখী হতে পারে। মুর্শিদাবাদে সব থেকে বেশি সম্ভাবনা কিছুটা সম্ভাবনা রয়েছে নদিয়া, বীরভূমে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এর মত দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

তাপপ্রবাহের বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশের আর কিছুটা তেলেঙ্গানাতে। তাপমাত্রা ৪১ থেকে ৪৪ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে এই রাজ্যগুলিতে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube