নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার বাজারে আবার গোল্ড বন্ড চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তার আগে রবিবার সভরেন গোল্ড বন্ডের দাম নির্ধারণ করল রিজার্ভ ব্যাঙ্ক। প্রতি এক গ্রাম সোনার হিসেবে গোল্ড বন্ডের দাম ঠিক হয়েছে ৪,৫৯০ টাকা।
আগামী ১৫ মে পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্ক, নির্দিষ্ট কিছু পোস্ট অফিস থেকে বন্ড কেনা যাবে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক (আরবিআই)।পাশাপাশি, এজেন্টের মাধ্যমে শেয়ার বাজারও বন্ড বিক্রি করতে পারে। গত এপ্রিল মাসে শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছিল, মোট ৬ দফায় গোল্ড বন্ড ইস্যু করবে কেন্দ্রীয় সরকার। ২০ এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিস্তিতে এই বন্ড ইস্যু করা হচ্ছে। এবার তার দ্বিতীয় কিস্তি ইস্যু করা হবে আগামিকাল, ১১ মে। ইস্যু খোলা থাকবে ১১-১৫ মে পর্যন্ত। প্রথম কিস্তি গোল্ড বন্ড বিনিয়োগকারীদের জন্য খোলা ছিল গত ২০-২৪ এপ্রিল তারিখ পর্যন্ত। ইস্যুর দাম ধরা হয়েছিল প্রতি ১ গ্রাম সোনায় ৪,৬৩৯ টাকা। কেন্দ্রের তরফে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, অনলাইন আবেদনের ক্ষেত্রে সাধারণ মূল্যের থেকে ৫০ টাকা ছাড় দেওয়া হবে ইস্যু প্রতি। সে ক্ষেত্রে এবারের পর্বে গোল্ড বন্ডের দাম দাঁড়াবে প্রতি গ্রামে ৪,৫৪০ টাকা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

