নিউজটাইম ওয়েবডেস্ক : বিজয় মালিয়া, মেহুল চোকসি ও নীরব মোদীর পরে ফের ব্যাঙ্ক প্রতারকদের সন্ধান পাওয়া গেল। ৬ ব্যাঙ্ক থেকে ৪১৪ কোটি টাকা প্রতারণার পরে দেশ ছেড়ে পালালেন দিল্লির সংস্থার তিন মালিক।
দিল্লির এক বাসমতী চাল রফতানিকারী সংস্থার ওই তিন মালিকের বিরুদ্ধে সম্প্রতি সিবিআই-এর কাছে অভিযোগ দায়ের করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অভিযোগ জানিয়েছে, গত ২০১৬ সাল থেকে নিরুদ্দেশ রাম দেব ইন্টারন্যাশনাল লিমিটেড সংস্থার তিন প্রোমোটার সুরেশ কুমার, নরেশ কুমার ও সংগীতা। গত ২৮ এপ্রিল তাঁদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করে লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। ২০১৮ সালে ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে, অভিযুক্ত প্রোমোটাররা দুবাইতে পালিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, ঋণ শোধ না করে মোট ৪১৪ কোটি টাকা তছরুপ করা হয়েছে, যার মধ্যে স্টেট ব্যাঙ্ক থেকে নেওয়া হয়েছে ১৭৩ কোটি টাকা, কানাড়া ব্যাঙ্ক থেকে ৭৬ কোটি টাকা, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ৬৪ কোটি টাকা, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ৫১ কোটি টাকা, কর্পোরেশন ব্যাঙ্ক থেকে ৩৬ কোটি টাকা এবং আইডিবিআই ব্যাঙ্ক থেকে ১২ কোটি টাকা নেওয়া হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

