করোনাভাইরাসের মহামারি চলাকালীন সেক্স কি নিরাপদ?

নিউজটাইম ওয়েবডেস্ক :  সর্বশেষ একটি গবেষণায় উঠে এসেছে যে কোভিড -১৯ এ যৌন সংক্রমণের সম্ভাবনা রয়েছে। ডেকান হেরল্ড পত্রিকার তরফে প্রকাশিত একটি রিপোর্টে কিছু তথ্য প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে,একটি চিকিৎসা জার্নাল জ্যামা নেটওয়ার্ক ওপেনে প্রকাশিত একটি গবেষণায় চীনের শঙ্খিউ মিউনিসিপাল হাসপাতালের চিকিৎসকেরা কোভিড -১৯ এ আক্রান্ত ৩৮ জনকে হাসপাতালে ভর্তি করেন। দেখা যায় যে তাদের মধ্যে ছয়জনের বীর্যে করোনাভাইরাসের লক্ষণ মিলেছে।

এছাড়া ও মল,লালা এবং মূত্রের নমুনায় ধরা পড়েছে এই মারণ ভাইরাস।

অপরদিকে বিশেষজ্ঞদের একজন ডা. অ্যালেক্স জর্জ। তিনি ব্রিটেনের একটি বড় হাসপাতালের চিকিৎসক। তিনি বলেন, ‘আপনি যদি একটি সম্পর্কের মধ্যে থাকেন এবং দুজন যদি একই সাথে একই বাড়িতে এবং একই পরিচিত গন্ডির ভেতর থাকেন, তাহলে উদ্বিগ্ন হওয়ার তেমন কোনো কারণ নেই।‘

তবে দুজনের মধ্যে একজনের শরীরে যদি করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা যায়, তাহলে সাথে সাথে দূরত্ব তৈরি করতে হবে। যার শরীরে উপসর্গ, তাকে বাড়িতেই ‘আইসোলেশনে’ চলে যেতে হবে।

যৌনাঙ্গ স্পর্শ করলে কি করোনাভাইরাসের সংক্রমণ হতে পারে কিনা জানতে চাইলে তিনি জানান,

‘যদি আপনার একে অন্যের যৌনাঙ্গ স্পর্শ করেন, তখন খুব সম্ভবত আপনারা একই সাথে পরস্পরকে চুম্বনও করছেন। এবং আমরা জানি মুখের লালার মাধ্যমে ভাইরাস ছড়ায়।

ফলে আপনার মুখ থেকে হাতে, তারপর অন্যের যৌনাঙ্গে, তারপর সেখান থেকে হাতের মাধ্যমে নাকে-মুখে করেনাভাইরাস ঢোকার ঝুঁকি প্রবল। ফলে যার সাথে আপনি একই সাথে বসবাস করেন না, তার সাথে যৌনসম্পর্ক এখন না করাই সর্বোত্তম।’

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube