নিউজটাইম ওয়েবডেস্ক : অমিত শাহের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে পালটা ক্ষমা চাওয়ার দাবি তুললেন যুব তৃণমূল নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার এক টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন তিনি। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অভিযোগ করেছিলেন, প্রবাসী শ্রমিকদের ট্রেন পশ্চিমবঙ্গে ঢোকার অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী “ঝুড়ি ঝুড়ি মিথ্যে অভিযোগ” করেছেন বলে পাল্টা অভিযোগ করেন ওই তৃণমূল সাংসদ। মুখ্যমন্ত্রীর ভাইপো বলেন, কেন্দ্রের কারণেই এই দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। এতদিন তাঁদের ভাগ্য়ের হাতে ফেলে রেখেছিল কেন্দ্র, এখন তারা কথা বলছে। “এই সঙ্কটের সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিজের দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ। এতদিন চুপচাপ থেকে এবার একগাদা মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করছেন তিনি!”, এই অভিযোগই করেন অভিষেক গঙ্গোপাধ্যায়। তিনি টুইটে লেখেন,”এতদিন এই মানুষদেরই আক্ষরিক অর্থে তাঁদের নিজেদের ভাগ্যের হাতে ফেলে রেখেছিল সরকার। শ্রী অমিতশাহ, আপনি আপনার অভিযোগ প্রমাণ করুন অথবা ক্ষমা চান”।
শনিবার সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, প্রবাসী শ্রমিকদের ট্রেন পশ্চিমবঙ্গে ঢুকতে দিচ্ছে না রাজ্য সরকার। যার ফলে তাঁদের প্রতি অবিচার হচ্ছে।
যদিও শুক্রবারই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী শ্রমিকদের ফেরাতে নবান্ন রেল মন্ত্রকের কাছে ৮টি ট্রেন চালানোর অনুরোধ জানিয়েছে বলে সূত্রের খবর।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

