নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ এড়াতে ভারতজুড়ে চলছে লকডাউন। সবার জীবনই এখন কার্যত ঘরবন্দি। ব্যতিক্রম নন বলিউড তারকারাও। তারাও নিজের বাড়িতেই দিনযাপন করছেন। সুপারস্টার সলমান খান রয়েছেন তার পানভেলের ফার্মহাউসে। সেখানে তার সঙ্গে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজও। দু’জনে মিলে এবার ফার্মহাউজেই সেরে ফেললেন একটি গানের শুটিং।
সলমানের বন্ধু ওয়ালুশা ডি সুজাও রয়েছেন ফার্মহাউজে। তিনিই জ্যাক ও সল্লুর সঙ্গে এই গানের ব্যাপারে কথা বলেছেন। গানের নাম ‘তেরে বিনা’। গানটি কোনও সিনেমার নয়। মিউজিক ভিডিও হিসেবেই প্রকাশিত হবে এটি। ভাইজান জানিয়েছেন, কোনও সিনেমার সঙ্গে গানটি খাপ খায়নি। তাই আলাদা করেই এটি রিলিজ করার কথা ভাবা হয়। তাছাড়া তারা এখন কোয়ারেন্টিনে রয়েছেন। এই সময়টা অযথা নষ্ট না করে গানে শুটিং করে ফেলার কথা চিন্তা ভাবনা করেন তিনি। আর নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ ও উপস্থিত। তাই ফার্মহাউজের মধ্যেই শুটিং সেরে ফেলেন তারা। গোটা শুটিংটাই হয়েছে ফার্মহাউজে। কেউ এখান থেকে বের হননি। সলমান, জ্যাকলিন ও ক্যামেরাপার্সন- এই তিনজনই উপস্থিত ছিলেন শুটিংয়ে। জ্যাকলিন জানান, তারা বড় প্রযোজনায় গানের শুটিং করতে অভ্যস্ত। এখানে কোনও স্টাইলিশ নেই, বারবার মেক-আপ দেখার ব্যাপার নেই। খুব সাদাসিধে ভাবেই হয়েছে শুটিং। এমনকি শুটিংয়ের সময় লাইট চেক করা বা অন্যান্য আনুষঙ্গিক কাজও করেন তারা। নিঃসন্দেহে এটি জ্যাকলিনের জীবনে এক নতুন অভিজ্ঞতা। তবে গানের ভিডিও এডিটিংয়ের করতে বেগ পেতে হয়েছে তারকাদের। খুব শিগগিরই মুক্তি পাবে গানের টিজার।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

