‘আমরা প্রেগনেন্ট’, দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন সুখবর দিলেন রাজ,শুভশ্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : টলিউডে বইছে খুশির হাওয়া। করোনা সংক্রমণের আতঙ্কের মধ্যেই ৫ মে এসেছিল খুশির খবর। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সেই রেশ কাটতে না কাটতেই টলি পাড়ায় আরও এক সুখবর। ১১ মে, সোমবার সকালে ট্যুইট করে অভিনেত্রী শুভশ্রী জানালেন তিনি অন্তঃসত্ত্বা।

আজ দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনটিকেই সন্তান আসার সুখবর জানানোর জন্যে শুভশ্রী এবং রাজ চক্রবর্তী বেছে নিলেন। সকাল ১০টা নাগাদ ট্যুইট করে শুভশ্রী বলেন,

‘আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের জীবনে আরও একজন আসতে চলেছে…আমরা প্রেগনেন্ট’।শুধুমাত্র ট্যুইটারই নয়, ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও এই সুখবর জানিয়েছেন তিনি। খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া ভেসে গেছে শুভেচ্ছা বার্তায়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube