আপ্লুত সোনম! দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এই বিশেষ উপহার পেলেন অভিনেত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : ২ বছর আগে ঠিক এই দিনটিতেই আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সোনম কাপুর। হ্যাঁ আজ সেই ৮ মে। কিন্তু লকডাউনের জেরে গৃহবন্দি দশা কাটাচ্ছেন তারকারাও। তাই কোন আড়ম্বর ছাড়াই পালিত হল তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। এদিন বিশেষ দিনে অবশ্য স্ত্রীকে উপহার দিতে ভুল হয়নি আানন্দর। আগেভাগেই সেই উপহার তিনি তুলে দিয়েছেন সোনমের হাতে। 

কিন্তু দ্বিতীয় বিবাহবার্ষিকীতে ঠিক কী উপহার পেলেন সোনম! তা জনতে আধীর আগ্রহে বসে রয়েছেন ভক্তকূল। তবে তাঁদের অস্থিরতা না বাড়িয়ে অভিনেত্রী নিজের উপহারের ছবি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন। একইসাথে এই উপহার যে তাঁর অত্যন্ত প্রিয়, তাও এদিন লিখতে ভোলেননি সোনম। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে স্ত্রীকে Nintendo Switch কিনে দিয়েছেন আনন্দ। যেখানে রয়েছে সোনমের প্রিয় গেমস Legend of Zelda এবং Mario Kart।

এদিন ইনস্টাগ্রামে উপহারের ছবি পোস্ট করে সোনম লেখেন, ‘আনন্দ আমাকে খুব ভালোই জানে… লাভ ইউ সো মাচ। এটা আমার অ্যানিভার্সারির উপহার।’

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube