ফের বিদেশি বিনিয়োগ, ১১ হাজার কোটি টাকার মার্কিন চুক্তি রিলায়েন্স জিওর

নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্ববাজারে ‌যখন মন্দা দেখা দিয়েছে, এমন এক সময়ে একের পর এক সুখবর রিলায়েন্স জিওর দফতরে। ফেসবুক ও মার্কিন প্রাইভেট ইকুইটি সংস্থা সিলভার লেকের পর, এবার আরও এক প্রাইভেট ইকুইটি সংস্থা ভিস্তা ইকুইটি পার্টনারস ১১ হাজার ৩৬৭ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে জিও প্ল্যাটফর্মে।

শুক্রবার রিলায়েন্স ইন্ডাসট্রিজের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশিত হয় ‌যেখানে এই বিনিয়োগের কথা বলা হয়। সেখানে ঘোষণা করা হয়, রিলায়েন্স জিও ইনফোকমে ৪ লক্ষ ৯১ হাজার কোটি টাকার শেয়ার কিনছে ভিস্তা। এই চুক্তির পর রিলায়েন্স ও ফেসবুক ছাড়া ভিস্তাও অন্যতম গুরুত্বপুর্ণ শেয়ার হোল্ডার হল। জিও-র ২.৩২ শতাংশ শেয়ার ভিস্তার হাতে ‌চলে ‌যাবে।

করোনা আবহেই পর পর তিনটি বিদেশি বিনিয়োগ হল জিওতে। এর ফলে মাত্র তিন সপ্তাহে ৬০ হাজার ৫৯৬ কোটি টাকা লাভ করল মুকেশ আম্বানির সংস্থা।

প্রসঙ্গত করোনার জেরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজেরও ১.৬১ লক্ষ কোটি টাকা ঋণ রয়েছে। এই বিনিয়োগের খানিকটা চাপ কমবে বলেই মনে করা হচ্ছে। এই চুক্তি ঘোষণার পরই ৩ শতাংশ দাম বাড়ে রিলায়েন্সের শেয়ারে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube