মদের হোম ডেলিভারি নিয়ে কোনো নির্দেশ নয়, জানাল সুপ্রিম কোর্ট

নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার সুপ্রিমকোর্টের তরফ থেকে রাজ্য গুলিকে মদের বিক্রির ক্ষেত্রে কিছু বদল আনার কথা বিবেচনা করা দরকার বলে জানানো হয়। এছাড়া মদের দোকানের ভীড় কমাতে হোম ডেলিভারির কথাও ভেবে দেখা দরকার রাজ্য প্রশাসনগুলির। দেশ জুড়ে চলছে লকডাউন বন্ধ সমস্ত দোকান পাট। তৃতীয় দফার লকডাউনে কিছু ছাড় পাওয়া গেছে ‌যার মধ্যে ছাড় পেয়েছে মদের দোকানও। কিন্তু তাতে সামাজিক দুরত্ব বজায় রাখা কঠিন হয়ে উঠছে। লম্বা সময় পর দোকান খোলায় সুরা প্রেমিরা সমস্ত নিয়ম ভুলে লাইন দিয়ে হুড়োহুড়ি লাগাচ্ছেন দোকানের সামনে।

সুরা ব্যবসার ক্ষেত্রে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য হোম ডেলিভারির ব্যবস্থার আর্জি জানিয়ে একটি জনস্বাস্থ্য মামলা করা হয়। তবে জাস্টিস অশোক ভুষণের নেতৃত্বে থাকা বেঞ্চ এই আর্জি খারিজ করে দেন।

তিনি জানান, এই বিষয়ে কোনো নির্দেশ দেবেনা সুপ্রিম কোর্ট, কিন্তু রাজ্য গুলির হোম ডেলিভারির কথা বিবেচনা করা উচিত ‌যাতে এই কঠিন সময়ে সমস্ত বিধি নিষেধ মানা হয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube