নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা হবে, শুক্রবার ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন।
করোনা সংক্রমণের জেরে গত ১৯ থেকে ৩১ মার্চের মধ্যে যে সমস্ত পরীক্ষা হওয়ার কথা ছিল তা স্থগিত রাখতে হয়। পরিস্থিতির উন্নতি ঘটলে পরীক্ষার নয়া সময়সুচী জানিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, করোনা আবহে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পর্যন্ত পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রক। গত এপ্রিল মাসেই এই নির্দেশিকা লাগু হয়। এছাড়া নবম ও একাদশ শ্রেণির জন্য ক্লাস টেস্টেই মুল্যায়ন হবে বলে জানানো হয়।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

