নতুন করে বিয়ের প্রস্তাব রবিনার কাছে, কি উত্তর দিলেন অভিনেত্রী!

নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউডের সুন্দরী নায়িকাদের মধ্য়ে তিনি অন্যতম। আন্দাজ আপনা আপনা , দুলহে রাজা, খিলাড়িয়ো কা খিলাড়ি কিংবা মোহরা, তাঁর হাজিরাতেই যেন পাগল দর্শক। হ্যাঁ ঠিকই ধরেছেন, তিনি ৯-এর দশকের হার্টথ্রব অভিনেত্রী রবিনা ট্যান্ডন। তবে দর্শকদের মনে অনেকখানি জায়গা জুড়ে এখনও যে তিনি রয়েছেন, এদিন সেটাই আরও একবার প্রমাণিত হল।

অনেকদিন আগেই বলিউড থেকে বিদায় নিয়েছেন অভিনেত্রী রবিনা। বর্তমানে তিনি ঘরকন্নার কাজেই মন দিয়েছেন বলে জানা গিয়েছে। এক পুত্র ও এক কন্যা সন্তানের মা হওয়ার পরে এখনও অভিনেত্রীর গ্ল্যামার চোখে পড়ার মতো। তাঁর সৌন্দর্যেও কোনরকম ঘাটতি দেখা যায়নি। মুম্বইয়ের বিশিষ্ট ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাড়ানির সঙ্গে গাঁটছড়া বাধেন রবিনা ট্যান্ডনকে। কিন্তু তার পরেও কেটে গেছে ১৩ টা বছর। এরই মধ্য়ে ফের বিয়ের প্রস্তাব পেলেন অভিনেত্রী। 

দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত বিয়ের প্রস্তাব দিয়ে বসেন ৪৪ বছরের রবিনাকে। এই জন্মে প্রিয় নায়িকাকে বিয়ে করা আর সম্ভব নয়, তাই পরের জন্মের জন্য আগে থেকেই অভিনেত্রীকে বুক করে রাখতে চান সেই ভক্ত। কিন্তু রবিনা ম্যাম কি তাঁকে বিয়ে করবেন! ভক্তের এমন প্রশ্নের উত্তরে এদিন মজার ছলেই দেন রবিনা। তিনি লেখেন, তিনি দুঃখিত. কারন সে ১৩ বছর দেরি করে ফেলেছে। এবং আগামী ৭ জন্মের জন্য তাঁকে বুক করে নেওয়া হয়েছে। অভিনেত্রীর এহেন উত্তরে উচ্ছ্বসিত হন নেটিজেনরা। বিয়ের প্রস্তাব খারিজ করতে রবিনা যে এমন উত্তর দেবেন তা হয়তো ভাবতেই পারেননি অনেকে।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube