‘পরিযায়ী শ্রমিকরা যেন পায়ে হেঁটে না ফেরেন’, কড়া বার্তা যোগীর

নিউজটাইম ওয়েবডেস্ক : বাড়ি ফিরতে গিয়ে মহারাষ্ট্রের পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া গোটা দেশে। ইতিমধ্যেই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার দিকটি বিবেচনা করে এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, শ্রমিকেরা যাতে কোন ভাবেই পায়ে হেঁটে বাড়ি যেতে না পারেন সেদিকটি খেয়াল রাখতে হবে। এমনকি এবিষয়ে তিনি আধিকারিকদের কড়া নির্দেশও দেন। একইসাথে পরিযায়ী শ্রমিকদের কাছেও এই নির্দেশিকা পালনের জন্য আবেদন জানান যোগী।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর অফিস থেকে একটি বিবৃতি পেশ করা হয়, সেখানে বলা হয়েছে, ইতিমধ্য়েই শ্রমিকদের নিজের রাজ্যে ফিরিয়ে আনতে সমস্ত রকমের পদক্ষেপ নিয়েছে রাজ্যের প্রশাসন। তাই কোন শ্রমিক যেন দিল্লির মতো বড় শহরগুলি থেকে পায়ে হেঁটে উত্তরপ্রদেশে আসার চেষ্টা না করেন। প্রশাসনিক আধিকারিকদেরও ইতিমধ্যে পুরো বিষয়টি দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

যোগীর এই নির্দেশের পরেও দিল্লি এবং নয়ডা থেকে উত্তরপ্রদেশের উদ্দেশ্য়ে পায়ে হেঁটে রওনা দেন ১৭২ জন শ্রমিক। কিন্তু পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দশহরের কাছে তাঁদের আটকে দেয় পুলিশ। সেদিনের মতো তাঁদের স্থানীয় একটি কলেজে থাকার ব্যবস্থা করা হয়। তবে পরে জানা গিয়েছে, শুক্রবার সেই সমস্ত শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করেছে প্রশাসন। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube