বিশাখাপত্তনমের রাসায়নিক প্ল্যান্টে ফের গ্যাস লিক, এলাকা থেকে সরানো হল স্থানীয়দের

নিউজটাইম ওয়েবডেস্ক : ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের নতুন করে আতঙ্ক বিশাখাপত্তনমে। বৃহস্পতিবারের পর শুক্রবারও বিশাখাপত্তনমের আরআর বেঙ্কটপুরমের এলজি পলিমারস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের রাসায়নিক প্ল্যান্ট থেকে গ্যাস লিক করতে শুরু করে। তাই এই প্ল্যান্টের আশেপাশে যেসমস্ত বাসিন্দারা রয়েছে তাঁদের আগামী কয়েকদিন বাড়ির বাইরে থাকার অনুরোধ জানিয়েছে প্রশাসন। জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানা গিয়েছে কারখানার পার্শবর্তী এলাকা যে এই মুহূর্তে সুরক্ষিত নয় তাও এদিন স্পষ্ট করা হয়। নিরাপত্তা জন্য  ইতিমধ্যেই এলাকার মানুষদের অন্যত্র সরিয়ে দেওয়া ব্যবস্থা করা হয়েছে। 

ইতিমধ্যেই গ্যাস দুর্ঘটনায় যেসমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাঁদের সকলকেই উদ্ধার করতে পুণে থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা টিম আনা হয়েছে। তবে এবিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশাখাপত্তনম পুলিশ কমিশনার আর কে মিনা। এক সংবাদসংস্থাকে তিনি জানিয়েছে, কেমিক্যাল প্ল্যান্টের ২ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে সমস্ত বাসিন্দা রয়েছেন, তাঁদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। শুক্রবার ফের গ্যাস লিক করার ঘটনায় দমকলের অফিসার সুরেন্দ্র আনন্দ জানিয়েছেন, ওই প্ল্যান্ট থেকে এখনও গ্যাস লিক করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শারীরিক নানান সমস্যা দেখা দিচ্ছে। ফলে ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা মানুষগুলোকে ইতিমধ্য়েই ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাইরে তাঁদের আত্মীয় বা বন্ধুদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও জানান, গ্যাস লিক নিয়ন্ত্রনে আনার জন্য সবরকমের ব্যবস্থা করা হচ্ছে। একইসাথে জরুরি পরিস্থিতির কথা চিন্তা করে ঘটনাস্থলে ১০টি ইঞ্জিন, দু’টি ফোম টেন্ডার এমনকি অ্যাম্বুল্যান্সও প্রস্তুত রাখা হয়েছে। এমনকি গুজরাট থেকে সেখানে একটি এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ কার্গো বিমান আনা হয়েছে। তবে বৃহস্পতিবারের ফর ফের শুক্রবার ওই প্ল্যান্ট থেকে গ্যাস লিক করায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube