বাড়ি ফেরার পথে রেললাইনেই ঘুম, ১৫ শ্রমিককে পিষে দিল মালবাহী ট্রেন

নিউজটাইম ওয়েবডেস্ক : ঘুম ভাঙা থেকে শুরু করে ফের ঘুমোতে যাওয়া, পুরো দিনটাই যেন কেটে যায় দুঃসংবাদের মধ্যে দিয়ে। শুক্রবার নতুন করে ফের আরও এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রে। এদিন সাতসকালেই মালগাড়ি পিষে দিল ১৫ জন পরিযায়ী শ্রমিককে। তাঁদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। ওই শ্রমিকেরা ছত্রিশগড়ে ফিরছিলেন বলে জানিয়েছেন আধিকারিকরা। 

ঔরঙ্গাবাদ পুলিশ জানিয়েছে, পেটের টানে কাজ করতে কড়মড এলাকায় গিয়েছিলেন ওই  শ্রমিকেরা। লকডাউনের জেরে দীর্ঘদিন ধরেই নিজ রাজ্য ফিরতে পারছিলেননা তাঁরা। অবশেষে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু তাতেই ঘটল বিপত্তি। জানা রেললাইন ট্র্যাক ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন তাঁরা। রাতে সেই ট্র্যাকেই তাঁরা ক্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ তাঁদের উপর দিয়ে চলে যায় মালবাহী ওই ট্রেনটি।

গত ২৫ মার্চ থেকে সারা দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেও ফের দু’দফায় লকডাউ বর্ধিত করা হয়। সেই তখন থেকেই ভিন রাজ্যে আটকে পরিযায়ী শ্রমিকেরা। কাজ হারিয়ে দিনের পর দিন খাদ্য ও বাসস্থানের অভাবে অবশেষে বহু শ্রমিক পায়ে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। অনেককে আবার সাইকেলে চড়েও নিজ রাজ্যের উদ্দেশ্য়ে পাড়ি দিতে দেখা গিয়েছিল। তবে সেক্ষেত্রেও দুর্ঘটনা কম ঘটেনি। হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে গিয়ে অনকেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। কিন্তু পরিযাযী শ্রমিকদের এই দুরাবস্থার কথা চিন্তা করে কেন্দ্র সরকারের তরফে ইতিমধ্যেই তাঁদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। কিন্তু তার পরেও অনেকে পায়ে হেঁটেই বাড়ি ফিরতে তৎপর হচ্ছেন। যার জেরে ফের শুক্রবার বড়সড় দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রে। ইতিমধ্য়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube