মহারাষ্ট্রের ট্রেন দুর্ঘটনায় মর্মাহত, ট্যুইট করে শোক প্রকাশ মোদীর

নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার সাতসকালে মহারাষ্ট্রের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ১৫ জন শ্রমিকের। সেই ঘটনার জেরে এদিন গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবিষয়ে তিনি রেলমন্ত্রী পীযুশ গোয়েলের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন। 

দুর্ঘটনার পরেই এদিন ট্যুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের রেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করছি। রেলমন্ত্রী পীযুশ গোয়েলের সঙ্গে কথা বলেছি এবং তিনি খুব কাছ থেকে পরিস্থিতির দিকে নজর রাখছেন। প্রয়োজনীয় সব কিছু করা হচ্ছে।’ 

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে সাতসকালেই মালগাড়ি পিষে দেয় ১৫ জন পরিযায়ী শ্রমিককে। তাঁদের মধ্য়ে কয়েকজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। ওই শ্রমিকেরা ছত্রিশগড়ে ফিরছিলেন বলে জানিয়েছেন আধিকারিকরা। মূলত পেটের টানে কাজ করতে কড়মড এলাকায় গিয়েছিলেন ওই  শ্রমিকেরা। লকডাউনের জেরে দীর্ঘদিন ধরেই নিজ রাজ্য ফিরতে পারছিলেননা তাঁরা। অবশেষে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। বাড়ি ফেরার জন্য রেললাইন ট্র্যাক ধরে হেঁট শুরু করেন তাঁরা। রাতে সেই ট্র্যাকেই তাঁরা ক্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ তাঁদের উপর দিয়ে চলে যায় মালবাহী ওই ট্রেনটি।

এই মর্মান্তিক ঘটনার জেরে এদিন ট্যুইট করে রেলমন্ত্রী পীযুশ গোয়েল বলেন, ‘ভোরবেলায় ট্র্যাকের উপর কয়েকজন শ্রমিককে দেখে মালগাড়ির লোকো পাইলট ট্রেনটি থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু মার্বণী-মানমাড় শাখায় বদনাপুর ও কারমাদ স্টেশনের মাধ্যে তাঁদের ধাক্কা মারে ট্রেনটি। আহতদের ঔরঙ্গাবাদ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

 

 
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube