বাড়ি ফেরার বাসনা! শ্রমিক সেজে বাড়ি ফিরতে গিয়ে ধৃত ৩ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের জেরে গত ২৫ মার্চ থেকে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে তীর্থাত্রী ও পড়ুয়ারা। তখন থেকে বাড়ি ফেরার জন্য সকলেই উদগ্রিব হয়ে পড়েছিলেন। তাই তৃতীয় দফার লকডাউন ঘোষণার পরেই কেন্দ্রের তরফে তাঁদের সকলকে ফেরানোর ব্যবস্থা করা হয়। কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার অবশেষে বেঙ্গালুরু থেকে রাজস্থানে ফিরতে শ্রমিক স্পেশাল ট্রেনে উঠে পড়লেন তিন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া।

মঙ্গলবার রাত দেড়টা নাগাদ কোটার আগেই লাল সিগন্যাল দেখে থেমে যায়। তখনই ট্রেন থেকে নেমে পড়েন এক যুবতী ও দুই যুবক। সন্দেহ হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে আরপিএফ। তখনই যানা যায় তাঁরা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। দীর্ঘদিন ধরে আটকে পড়ায় শ্রমিক সেজে বাড়ি ফিরছিলেন। আর এজন্য তাঁরা শ্রমিক সেজে নাম নথিভুক্ত করিয়ে শ্রমিক ট্রেনে চেপে পড়েন। এরপরেই ওই তিন পড়ুয়াকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। তারপর জিআরপি আবার তাঁদের করোনা কন্ট্রোল টিমের কাছে পাঠায়। আপাতত ওই তিন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াই কোয়ারান্টাইনে রয়েছেন বলে জানা গিয়েছে।  

প্রসঙ্গত, ৪ মে থেকে তৃতীয় দফার লকডাউন শুরু হয়। তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয় পরিযায়ী শ্রমিক সহ ভিন রাজ্যে আটকে পড়ে তীর্থযাত্রী, পড়ুয়া, পর্যটক এবং যাঁরা চিকিৎসার জন্য গিয়েছিলে তাঁদের সকলকে ফেরানোর ব্যবস্থা করবে সরকার। ইতিমধ্যেই তাঁদের নিজ নিজ রাজ্যে ফেরানোর পালা শুরু হয়ে গিয়েছে। কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিকদের জন্য যে কয়েকটি ট্রেন চালু করা হয়েছে, তা পর্যাপ্ত নয়। তাই এখনও অনেক শ্রমিকই পায়ে হেঁটেই হাজর হাজার মাইল পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। যার জেরে ফের শুক্রবার মহারাষ্ট্রে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। পেটের টানে কাজ করতে কড়মড এলাকায় গিয়েছিলেন শ্রমিকেরা। লকডাউনের জেরে দীর্ঘদিন ধরেই নিজ রাজ্য ফিরতে পারছিলেননা তাঁরা। অবশেষে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু তাতেই ঘটে বিপত্তি। জানা রেললাইন ট্র্যাক ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন তাঁরা। রাতে সেই ট্র্যাকেই তাঁরা ক্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ তাঁদের উপর দিয়ে চলে যায় মালবাহী ওই ট্রেনটি।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube