রাজ্যপালকে না জানিয়েই প্রশাসক নিয়োগ কলকাতা পুরসভায়, ফের মুখ্যমন্ত্রীকে চিঠি ধনকড়ের

নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতা পুররসভায় প্রশাসক বসানো হল, নির্দেশিকা এল রাজ্যপালের নামে অথচ এ বিষয়ে জানেইনা রাজভবন। ক্ষুব্ধ রাজ্যপাল বুধবারই মুখ্যসচিবকে চিঠি দেন এই বিষয়ে প্রশ্ন করে। তার উত্তর না পেয়ে বৃহস্পতিবার ফের মুখ্যমন্ত্রীর কাছে তাঁকে এব্যাপারে অন্ধকারে রাখার কারণ জানতে চেয়ে চিঠি দিলেন রাজ্যপাল। এই কথা জানালেন তার ট্যুইটারেও।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ট্যুইট করেন রাজ্যপাল। তিনি লেখেন, গত ৬ই মে ‌য‌ে নির্দেশিকা জারি হয়, সে ব্যাপারে তাকে অবগত না করার কারণ কী জানতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি দিলেও, তার কোনো উত্তর পাননি তিনি। তিনি এও লেখেন, ভারতীয় সংবিধানেক অনুচ্ছেদ ১৬৭ অনু‌যায়ী, রাজ্যপালকে তথ্য সরবরাহ করা মুখ্যমন্ত্রী কর্তব্য। এবং এর গভীর তাৎপ‌র্যও আছে।

সংবিধানের ১৬৭ অনুচ্ছেদ অনু‌যায়ী প্রশাসনিক সিদ্ধান্ত সম্পর্কে রাজ্যপালকে অবহিত করা মুখ্যমন্ত্রীর কর্তব্য। রাজ্যপালের এই ট্যুইটে কা‌র্যত উষ্মা প্রকাশ পেয়েছে । কলকাতা পুরসভার শীর্ষ দায়িত্বে প্রশাসক বসানোর মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে তাকে না জানানোয় ‌যে তিনি বেশ অসন্তুষ্ট তা স্পষ্ট তাঁর ভাষায়।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube