রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্তের ৯০ শতাংশ কলকাতার বাসিন্দা, জানাল স্বাস্থ্য মন্ত্রক

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়াল। বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৫৪৮। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৯২ জন। চিকিৎসাধীন আছেন ১,১০১ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। মৃতের মধ্যে ৫ জনই কলকাতার বাসিন্দা। বৃহস্পতিবারের মেডিক্যাল বুলেটিন অনু‌যায়ী গত ২৪ ঘন্টায় আক্রান্তের ৯০ শতাংশ কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগণার বাসিন্দা।  

নতুন আক্রান্তদের মধ্যে আছেন পুলিশ, ব্যাঙ্কের শীর্ষ কর্তা। সুত্রের খবর মধ্য কলকাতার এক ওসির পর, জোড়াসাঁকোর এক আধিকারিকের শরীরেও পাওয়া গেছে করোনার উপস্থিতি। দক্ষিণ কলকাতা ও পূর্ব কলকাতার দুই পুলিশ আধিকারিকের শরীরেও মেলে কোভিড-১৯। বর্তমানে কলকাতা পুলিশেই নিদেনপক্ষে ১০ জন আক্রান্ত করোনায়। একজন আধিকারিকের স্ত্রীও আক্রান্ত বলে জানা ‌যাচ্ছে।

বৃহস্পতিবারের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় হাওড়ায় আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এরপরই আছে কলকাতা। এছাড়া এই তালিকায় আছে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বীরভূম ও মালদহ।

সুত্রের খবর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালেও তিনজন প্রসূতীর শরীরে পাওয়া গেছে করোনার উপস্থিতি। এরফলে হাসপাতালের প্রায় ৪০ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube