নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবার দক্ষিণ ভারতের কোচি শহরে প্রায় ৫০০ জন বাংলার পরিযায়ী শ্রমিক বিক্ষোভ মিছিল করেন। বাড়ি ফেরার জন্যে ট্রেনের ব্যবস্থার আর্জিতে এই মিছিল করেন তারা। কোচির কুথাট্টুকালাম এলাকায় হয় এই মিছিল।
স্থানীয় পুলিশের তরফ থেকে মিছিলে রোধ করলে, বাস স্ট্যান্ডের সামনেই বসে পড়েন তারা। এই জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। শহরের অন্য প্রান্ত থেকেও আরও শ্রমিকেরা আসছিলেন শহরের দিকে এই মিছিলে যোগ দিতে, তাদের রাস্তাতেই আটকে দেওয়া হয় এবং ফেরত পাঠানো হয়। এলাকার পুলিশ সুত্রে খবর, কোথাট্টুকালাম শহরে কোনো পরিযায়ী শ্রমিকদের আশ্রয় নেই। এরা সকলেই পাশাপাশি থাকা সমস্ত অস্থায়ী সরকারি শেল্টার থেকে জড়ো হয়ে পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিলেন। পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ট্রেনের ব্যবস্থা করাই তাদের মুল উদ্দেশ্য ছিল। এক পুলিশ কর্মী জানান, ট্রেনের ব্যবস্থা করা পুলিশের এক্তিয়ারে নেই এবং এই বিষয়ে তারা কোনো সাহায্য করতে পারবেন না। একথা বলার পরও বিক্ষোভ চলতে থাকায় বাধ্য হয়ে লাঠি চার্জ করেন তারা। জমায়েত ছত্রভঙ্গ করার পর, এলাকা জুড়ে হিন্দিতে মাইকিং করা হয়, এই ঘটনার পুনরাবৃত্তি হলে পুলিশি ভাবে অভিযোগ দায়ের করতে বাধ্য হবেন তারা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

