নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে লকডাউন পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে প্রথম বিমান উড়ল। সংযুক্ত আরব আমিরশাহী থেকে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরাতে কোচি থেকে উড়ল এয়ার ইন্ডিয়ার বিমান।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান ছাড়ে। অধিকাংশ কেরালাবাসীকে আবু ধাবি থেকে ফেরাতে এই বিমান রওনা দিয়েছে। দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ আবু ধাবিতে পৌঁছোনোর কথা বিমানের। আবু ধাবি থেকে বিকেল ৪টা ১৫ নাগাদ ওই বিমানটির ছাড়ার কথা। ১৭৭ জন প্রাপ্তবয়স্ক ও ৪ শিশুকে নিয়ে কোচিতে ফিরবে বিমানটি। আবু ধাবি থেকে ওই বিমানটি রাত ৯টা ৪০ মিনিট নাগাদ কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে বলে সূত্রের খবর। দুপুর ১টা ২০ মিনিট নাগাদ কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে টেক অফ করার কথা আরেকটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের। বিকেল ৫টা নাগাদ দুবাই থেকে ১৭৭ জন যাত্রী ও ৫ শিশুকে নিয়ে বিমানটির টেক অফ করার কথা। আজ রাত সাড়ে ১০টা নাগাদ কোঝিকোড় বিমানবন্দরে বিমানটির নামার কথা। প্রসঙ্গত, করোনায় লকডাউনের জেরে ১২টি দেশে আটকে পড়া প্রায় ১৫ হাজার ভারতীয়কে আগামী ৭ মে থেকে ১৩ মে’র মধ্য়ে ফেরানো হবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। এজন্য় এয়ার ইন্ডিয়ার ৬৪টি বিমান চালানো হবে বলে জানানো হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

