৪৫ মিনিটে পাবেন ৫ লক্ষ, জানালো স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া

নিউজটাইম ওয়েবডেস্ক : ৪৫ মিনিটে ৫ লাখ! অবিশ্বাস্য ঠেকছে? এই অবিশ্বাস্যকেই বাস্তবায়িত করল ভারতের অন্যতম বৃহৎ ব্যাঙ্ক এসবিআই। ১০.৫ শতাংশ সুদে ঋণ দেওয়ার প্রকল্প চালু করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ঋণের অনুমোদনের ৬ মাস পর থেকে দিতে হবে ইএমআই। এই রাষ্টায়ত্ব ব্যাঙ্কের এমারজেন্সি লোন স্কিমের আওতায় শুরু হল এই প্রকল্প।

করোনা মোকাবিলায় দেশব্যাপি লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই লকডাউনের জেরে ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। এই ব্যবসায়ীদের সাহা‌য্যেই শুরু হল এই প্রকল্প। এর অন্যতম বিশেষত্ব হল ঋণ অনুমোদনের ৬ মাস পর থেকে দিতে হবে সুদ। ‌যা গ্রাহকদের এই অর্থনৈতিক ক্ষতি সামাল দিতে সাহা‌য্য করবে।

এসবিআই এর অনলাইন ব্যাঙ্কিং অ্যাপ ইয়োনো তে আবেদন করা ‌যাবে ঋণের জন্য। তবে এর জন্য ব্যাঙ্কের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া ‌যোগ্যতা আছে কিনা দেখতে হবে। এই আবেদন জানানোর জন্য ৫৬৭৬৭৬ নম্বরে এসবিআই অ্যাকাউন্ট নম্বরের শেষ চারটি সংখ্যা এসএমএস করতে হবে। এরপর উত্তর আসবে ব্যাঙ্কের তরফ থেকে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube