নিউজটাইম ওয়েবডেস্ক : মলদা জেলায় আরও এক করোনা আক্রান্তের খোঁজ মিলল। যার ফলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩। বুধবার নতুন করোনা রোগীর খোঁজ মেলে মানিকচকে। আক্রান্ত ভিনরাজ্য থেকে ফিরেছিলেন বলে প্রাথমিক খবর।
জানা গিয়েছে, পেশায় প্রবাসী শ্রমিক ওই ব্যক্তি কয়েকদিন আগে ভিনরাজ্য থেকে ফেরেন। তার পর তাঁকে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়ে তাঁর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। পুরাতন মালদার নারায়ণপুরে করোনা হাসপাতালে ভর্তি করা হয়। এই নিয়ে জেলায় ৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ মিলল। তাদের মধ্যে ২ জন মানিকচকের বাসিন্দা। ১ জনের বাড়ি রতুয়ায়। আক্রান্তদের ২ জনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ির ডাক্তার চ্যাংয়ের নার্সিংহোমে। মালদা জেলার করোনা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে আশঙ্কা প্রকাশ করছিলেন বিরোধীরা। সেখানে পরীক্ষার ব্যবস্থা না থাকায় সংক্রমণের আসল পরিস্থিতি বোঝা যাচ্ছে না বলে জানিয়েছিলেন তাঁরা। মালদা মেডিক্যাল কলেজে পরীক্ষা শুরু হলে দেখা যায় জেলায় তেমন প্রভাব ফেলতে পারেনি করোনা। আর প্রবাসী শ্রমিকদের ক্ষেত্রে আগাম সতর্কতা নেওয়ায় সংক্রমণ ছড়ায়নি। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত মালদায় ১,৯৭৭ জনের করোনা পরীক্ষা হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

