নিউজটাইম ওয়েবডেস্ক : চিরকালই পশুপ্রেমী হিসাবে বিখ্যাত তিনি। নিজের পোষ্যের মৃত্যু তাই খুবই বেদনাদায়ক। বুধবার প্রিয় পোষ্য ব্রুনোকে হারালেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। এইদিন সকালে ব্রুনোর প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক। ১১ বছর ধরে পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল ব্রুনো। কোহলি লিখেছেন, ‘শান্তিতে থেকে প্রিয় ব্রুনো। ১১ বছর ধরে আমাদের জীবনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলে। আজ আরও ভালো জায়গায় যাচ্ছ। ঈশ্বর তোমার আত্মাকে শান্তি দিন।’
ব্রুনোর সঙ্গে নিজেদের পুরোনো স্মৃতি মনে করে ছবি পোস্ট করেছেন বিরাটের স্ত্রী ও অভিনেত্রী অনুষ্কা শর্মাও। ছবিতে রেস্ট ইন পিস বার্তা দিয়েছেন তিনি। অভিনেত্রীর নিজেরও একটি ল্যাব্রাডর রয়েছে। নাম ডুড। সেই পোস্টে সমবেদনা জানিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও।

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোষ্য ব্রুনোকে নিয়ে পোস্টে প্রমাণিত হয়েছে ব্রুনো ছিল বিরাটের কাছে সন্তানসম। গুরুগ্রামে তার সাথেই থাকতো ছোট্ট পোষ্যটি। পরে ব্রুনোকে নিয়ে আসা হয় মুম্বইয়ে। পাশাপাশি বিরাট জানিয়েছিলেন, তার এবং অনুষ্কার কাছে ব্রুনো ছায়ার মতো।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

