নিউজটাইম ওয়েবডেস্ক : পর পর দুই দিন পতনের পরে বৃহস্পতিবার দেশে সোনার বাজারে উন্নতি দেখা দিল। একই পরিস্থিতি দেখা গিয়েছে আন্তর্জাতিক সোনা বাজারেও।
এ দিন এমসিএক্স সূচকে জুন গোল্ডের দরের হিসেবে ০.৩% ওঠার জেরে সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৫,৫২২ টাকা। বুধবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪২৬ টাকা কমেছিল। পাশাপাশি, এমসিএক্স সূচকে এ দিন রুপোর দর ০.৩২% বৃদ্ধির জেরে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৪১,৯৭৮ টাকা। আন্তর্জাতিক বাজারে বড়সড় পতনের পরে এ দিন সোনার দাম কিছু বেড়েছে। স্পট গোল্ড সূচকে সোনার দাম ০.৩% বৃদ্ধির জেরে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ১,৬৯০.১৯ ডলার। বুধবার সোনার দামে ১% পতন ঘটে। বাজার বিশ্লেষকদের মতে, ডলারের মজবুত দর সোনার দামে প্রভাব ফেলেছে। এ দিন অন্যান্য অগ্রণী মুদ্রার তুলনায় মার্কিন ডলার গত এক সপ্তাহের হিসেবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পাশাপাশি, বেশ কয়েকটি বুলিয়ন উৎপাদন সংস্থা চালু হওয়ার দরুণ সোনার জোগানে গতি এসেছে বলে জানা গিয়েছে। এ দিন আন্তর্জাতিকজ বাজারে রুপোর দামেও ০.৩% উত্থান দেখা গিয়েচে। যার ফলে এ দিন প্রতি আউন্স রুপোর আন্তর্জাতিক দাম যাচ্ছে ১৪.৯৬ ডলার।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

