নিউজটাইম ওয়েবডেস্ক : প্রথম থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই মুখ খুলতে দেখা গিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে। কিন্তু করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপের এদিন ভূয়সী প্রশংসা করলেন তিনি। অর্থনীতিবিদের কথায়, করোনা মোকাবিলায় অন্যান্য দেশের রাষ্ট্রনেতাদের তুলনায় অনেকখানি এগিয়ে রয়েছেন মোদী। তবে একইসাথে দেশের এই সংকটের দিনে সাধারণ মানুষের জীবন ও জীবিকার দিকটাও খানিকটা বিবেচনা করা উচিত বলে বুধবার একটি টিভি চ্যানেলে মন্তব্য করেন অমর্ত্য সেন।
রাজনৈতিক মহলে তাঁর পরিচিতি ‘মোদী বিরোধী’ হিসাবে। ২০১৬ সালে প্রধানমন্ত্রীর নোটবন্দির সিদ্ধান্তকে মেনে নেননি অমর্ত্য সেন। এই বিষয় নিয়ে মোদীকে আক্রমণও করতে শোনা যায় বিশিষ্ট এই অর্থনীতিবিদকে। কিন্তু বিশ্বব্যাপী মহামারীর জেরে যখন আতঙ্ক ছড়িয়েছে প্রতিটি দেশে সেই মুহূর্তে ভারত অনেকটাই সুরক্ষিত বলে মনে করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। একইসাথে মোদীর প্রশংসা করে তিনি বলেন, করোনা সঙ্কটের গুরুত্ব অনেক আগেই বুঝেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যান্য রাষ্ট্রনেতাদের তুলনায় ভাবনার দিক থেকে তিনি অনেকটাই এগিয়ে। বিরোধীদের দাবি, দেশে আজ করোনা সংকটের জন্য অনেকটাই দায়ী মোদী। তাঁদের অভিযোগ, প্রধানমন্ত্রী যদি আরও একটু সক্রিয় হতেন এবং সঠিক সময় সিদ্ধান্ত নিয়েন তাহলে আজ দেশবাসীকে এই কঠিন পরিস্থিতিতে পড়তে হতনা। তবে বিরোধীদের সেই অভিযোগ মানতে নারাজ অমর্ত্য সেন। বর্তমানে অর্থনীতিবিদ আমেরিকায় রয়েছেন। সেখানের পরিস্থিতি তাঁকে বেশ চিন্তায় ফেলেছে বলেই এদিন জানিয়েছন অমর্ত্য সেন। কিন্তু ভারতের ক্ষেত্রে এখন সাধারণ মানুষের জীবন-জীবিকার কথা ভাবা এবং সার্বিক স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামোয় ওপর বেশি করে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বলেই মত তাঁর। যদিও পরিযায়ী শ্রমিকদের সমস্যয়ার জন্য এদিন এককভাবে প্রধানমন্ত্রী মোদীকে দায়ী করেননি নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি বলেন, ভারতের দারিদ্র ও দুর্দশার বিষয়টি নতুন নয়, অনেক আগে থেকেই সেদেশে তা রয়েছে। এদিন দেশের এই সংকটের মধ্য়ে গণতান্ত্রিকতা এবং আলাপ-আলোচনার পরিসর বাড়ানোর পরামর্শ দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। একইসাথে এদিন তিনি কেরলের কথা মনে করিয়ে দেশবাসীকে বলেন, স্বাস্থ্য-শিক্ষার পরিকাঠামো এবং গণতান্ত্রিকতার ইতিবাচক প্রভাবের জেরেই কেরল আজ করোনা মোকাবিলায় অনেকটাই সফলতা পেয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

