নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের মাঝে ও দেশে অব্যাহত নভেল করোনাভাইরাসের দাপট। বুধবারই নতুন করে আক্রান্ত হয়েছেন রেকর্ড সংখ্যক,৩৫০০ জন। বৃহস্পতিবারই পঞ্চাশ হাজার পেরিয়ে সেই সংখ্যা দাঁড়াল ৫২,৯৫২,মৃত ১,৭৮৩। চলতি সপ্তাহের সোমবার থেকেই দেশে কার্যকর হয়েছে তৃতীয় দফার লকডাউন। কিন্তু যে হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা সেখানে ১৭ মে-এর পর কীভাবে পরিস্থিতি সামাল দেবে কেন্দ্র-রাজ্য সে প্রশ্ন গোটা দেশবাসীর।
আজ, বৃহস্পতিবার পর্যায়ক্রমে দেশে ফেরানো হচ্ছে প্রবাসে আটকে থাকা ভারতীয়দের। এদিকে এই ভয়াবহ কোভিডযুদ্ধে যারা লড়াই করে চলেছেন অবিরাম তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “ভারতে বা প্রবাসে যারা সমস্যায় রয়েছেন এই কঠিন সময়ে ভারত সর্বশক্তি নিয়ে ও নিঃস্বার্থভাবে তাঁদের পাশে দাঁড়াচ্ছে। ভারতের এই পদক্ষেপ বিশ্বকেও সাহায্য করবে।” অপরদিকে,বাংলায় করোনার দাপট ক্রমশ বাড়ছে। করোনায় বাংলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পশ্চিমবঙ্গে ভাইরাসে মৃত বেড়ে হল ৭২। রাজ্যে করোনায় নতুন করে ১১২ জন আক্রান্ত হয়েছেন। রাজ্যে করোনায় মোট আক্রান্ত ১ হাজার ৪৫৬। এই মুহূর্তে বাংলায় করোনায় চিকিৎসাধীন ১০৪৭ জন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

