নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে ২৫ মার্চ থেকে দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন। তার পরেও আরও দু’দফার লকডাউন জারি হয়েছে। গত ৪ মে থেকে তৃতীয় দফায় লকডাউন শুরু হয়েছে। এই লকডাউন ঘোষণার পরই ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের পাশাপাশি তার্থযাত্রী, পর্যটক এবং চিকিৎসা করাতে গিয়ে ও পড়তে গিয়ে আটকে পড়া মানুষগুলোকে ফেরানোর ক্ষেত্রে সবুজ সংকেত দেয় কেন্দ্র। এবার সেই সমস্ত মানুষগুলিকে ফেরাতে একটি অ্যাপ চালু করল মমতা সরকার।
বুধবার নবান্নে সংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ‘ভিন রাজ্যে পড়াশোনা, চিকিৎসা বা বেড়াতে গিয়ে যাঁরা লকডাউনে আটকে পড়েছেন, তাঁরা নিজেদের উদ্যোগে গাড়ি জোগাড় করে ফেরার ব্যবস্থা করতে পারলে যাতে সহজেই ফিরতে পারেন, সে জন্য এন্ট্রি অ্যাপ চালু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ‘Egiye Bangla’ ওয়েবসাইটে গিয়ে তাঁরা রাজ্যে ফেরার জন্য এন্ট্রি পাসের আবেদন করতে পারবেন। এতে তাঁদের ফেরার বিষয়টি আরও সুগম হবে।’ লকডাউনের আগে অনেকেই সিরডি সাঁই মন্দির থেকে শুরু করে বৃন্দাবন, হৃষীকেশ ও আরও বেশ কিছু তীর্থস্থানে গিয়ে আটকে পড়েন। বারে বারে তাঁরা নিজেদের রাজ্যে ফিরতে চেয়ে রাজ্যের কন্ট্রোলরুমে আবেদন জানান। তাঁদের দাবি, তাঁরা নিজেরাই গাড়ির ব্যবস্থা করে সেখান থেকে ফিরতে চান। আর তাই সেই সমস্ত মানুষগুলোর কথা মাথায় রেখেই এই বিশেষ অ্যাপ চালু করেছে সরকার। তবে সবার ক্ষেত্রে নির্দেশিকা দেওয়া হয়েছে, যারা ভিন রাজ্যে আটকে রয়েছেন তাঁদের নিজ রাজ্যে ফিরতে হলে অবশ্যই শারীরিক পরিক্ষা করে তবেই ফিরতে হবে। যদিও আগেই ভিন রাজ্যে আটকে পড়া মানুষগুলোকে ফিরিয়ে আনতে ‘Egiye Bangla’ ওয়েবসাইটে ‘একজিট অ্যাপ’ চালু হয়েছিল বাংলায়। কিন্তু তাতে একসাথে হবু মানুষ আবেদন করায় সেটি ক্র্যাশ করে। এরপরেই সেই সমস্যা মেটাতে এন্ট্রি অ্যাপ চালু করল পশ্চিমবঙ্গ সরকার।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

