নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউন। ঝিমিয়ে পড়েছে ব্যবসা। কবে এর থেকে নিস্তার মিলবে তা অজানা সকলের ।সংকট থেকে মুক্তি পেতে এবার সীমিত সংখ্যক কর্মী ও গ্রাহকের প্রবেশ-সহ সরকারি বিধিনিষেধ মেনে ফের শপিং মল ও শপিং সেন্টারগুলি চালু করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হল শপিং সেন্টার্স অ্যাসোসিয়েশমন অফ ইন্ডিয়া ।
অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অধিকর্তা তথা চেয়ারম্যান অমিতাভ তানেজা জানিয়েছেন, দেশের জিডিপির ১০ শতাংশের বেশি অংশ খুচরো ব্যবসা। এই শিল্পক্ষেত্রে কর্মরত প্রায় ১.২০ কোটি কর্মী। গত ১ মে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে শপিং সেন্টার্স অ্যাসোসিয়েশমন অফ ইন্ডিয়া । শর্তসাপেক্ষে শপিং মল চালু করার আবেদন জানানো হয়েছে। শর্তগুলির মধ্যে অন্যতম হল, কমন এরিয়া ও মোট লিজ অধীনস্থ এলাকার ৫০% ব্যবহার, খাবার জায়গায় গ্রাহকদের মধ্যে ন্যূনতম ৫ ফিট ব্যবধান বজায় রাখা, প্রবেশ ও প্রস্থানপথে প্লেক্সিগ্লাস বসানো, পার্কিং এলাকার ৫০% ব্যবহার, শৌচাগারে নিয়ন্ত্রিত উপস্থিতি, বিজ্ঞাপনমূলক কাজ বন্ধ এবং দোকানে ঢোকা ও বেরোনোর পথে সেন্সর ভিত্তিক স্যানিটাইজেশন প্রক্রিয়া চালু করা। চিঠির জবাবে রাজ্য সরকারের তরফে তাদের জানানো হয়েছে, শপিং মল চালু করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অনুমোদন দেওয়া হবে। অ্যাসোসিয়েশনের আর্জি, কয়েক হাজার কর্মীর খাদ্য,বস্ত্রের কথা বিবেচনা করে অন্তত শর্তসাপেক্ষে চালু করা হোক শপিং মল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

