অন্ধ্রের গ্যাস দুর্ঘটনা, স্বরাষ্ট্রমন্ত্রকের ও এনডিএমএ’র সঙ্গে জরুরি বৈঠক মোদীর

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার ভাইরাসের জেরে আতঙ্কে গোটা দেশের মানুষ। এই পরিস্থিতিতে ফের নতুন করে আতঙ্ক ছড়াল অন্ধ্রপ্রদেশের রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিকের ঘটনা। সেই ঘটনার জেরে ইতিমধ্য়েই সেখানে মৃত্যু হয়েছে এক শিশু সহ ৮ জনের। হাসপাতালে ভর্তি শতাধিক মানুষ। ইতিমধ্য়েই এবিষয়ে নজরদারি চালানো হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গেও তিনি এবিষয় নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন। 

এদিন প্রধানমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, ‘বিশাখাপত্তনমের অবস্থা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। গভীরভাবে বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে। বিশাখাপত্তনমে সবার সুরক্ষা কামনা করছি।’

জানা গিয়েছে, বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় ইতিমধ্য়েই উদ্বেগ প্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। সমগ্র বিষয়টি নিয়ে খোঁজখবরও নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সরকারের তরফে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এমনকি হাসপাতালে ভর্তি অসুস্থ মানুষগুলোর সাথেও তিনি দেখা করেবেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর দফতর এপ্রসঙ্গে জানিয়েছে, ‘মুখ্যমন্ত্রী পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন। যাবতীয় পদক্ষেপ করতে ও মানুষকে সাহায্য করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিশাখাপত্তনমের আরআর বেঙ্কটপুরমের এলজি পলিমারস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের রাসায়নিক প্ল্যান্ট থেকে এদিন আচমকাই গ্যাস লিক করে। যার জেরে মৃত এক শিশু সহ ৮ জনের। এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে ২০০-রও বেশি মানুষকে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, অ্যাম্বুলেন্স ও পুলিশের বিশাল বাহিনী।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube