নিউজটাইম ওয়েবডেস্ক : অন্ধ্রপ্রদেশের রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিকের জেরে মৃত এক শিশু সহ ৮ জন। এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে ২০০-রও বেশি মানুষকে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, অ্যাম্বুলেন্স ও পুলিশের বিশাল বাহিনী।
এদিন প্রথমে মোট ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৮। সুত্রের খবর, বিশাখাপত্তনমের আরআর বেঙ্কটপুরমের এলজি পলিমারস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের রাসায়নিক প্ল্যান্ট থেকে এদিন আচমকাই গ্যাস লিক করে। এরপরেই ওই এলাকার বাসিন্দারা জানান তাঁদের চোখ জ্বালা ও শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। তখনই সাথে সাথে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্য়েই গ্রেটার বিশাখাপত্তনম পৌর কর্পোরেশন একটি টুইট করে। সেখানে জানানো হয়, ‘গোপালপট্টনামের এলজি পলিমারে ছিদ্র সনাক্ত করা হয়েছে। এছাড়া ওই প্ল্যান্টের আশেপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন, তাঁদের সকলকেই বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।’ ওই এলাকার বেশ কিছু ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, প্ল্যান্টের বাইরে প্রায় কয়েকশো মানুষ ছোটাছুটি করছেন। অসুস্থ মানুষদের কোলে করে বেশ কেয়েকজন অ্যাম্বুলেন্স তুলছেন। পুরো ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

