নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের মধ্য়ে ফের জাতীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা দিনে সকাল ৯ টায় ভাষণ শুরু হয় প্রধানমন্ত্রীর। বুদ্ধের বাণী স্মরণ করিয়ে এদিন তিনি আর্তের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীকে আহ্বান জানান।
এদিন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এক বিশেষ ভার্চুয়াল প্রার্থনার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, করোনার সঙ্গে যখন গোটা বিশ্বের মানুষ লড়াই করছে। তখন আমাদের কাছে আরও প্রসঙ্গিক বলে মনে হচ্ছে বুদ্ধের প্রতিটি কথা ও বাণী। তিনি আরও বলেন, বুদ্ধের বাণীতে উদ্বুদ্ধ হয়ে ভারত দেশবাসীর পাশাপাশি আন্যান্য দেশের পাশেও দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রা তাঁর ভাষণে আরও বলেন, কীভাবে সংকটের মুখে পড়েও সমস্ত পরিস্থিতি কাটিয়ে উঠতে হয়, তা আমাদের বুদ্ধ শিখিয়েছেন। বুদ্ধে কথা মত আমরা কোন ভাবেই হাল ছেড়ে দেবনা। করোনার মতো মারণ ভাইরাসের সাথে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব। ইতিমধ্য়েই যাঁরা করোনা ভাইরাসের বলি হয়েছেন এবং যারা এখনও এই মারণ ভাইরাসের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁদের সকলকে সম্মান প্রদানের উদ্দেশ্য়েই বৃহস্পতিবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এবং ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের এই প্রার্থনার আয়োজন করা হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

